তালেবানের নিয়ন্ত্রণের বাইরে থাকা আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পাঞ্জশির প্রদেশ দখল করতে এলে তালেবান যোদ্ধারা প্রচণ্ড প্রতিরোধের মুখে পড়বে বলে জানিয়েছেন আহমদ মাসুদ। রোববার সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আল-আরাবিয়া নিউজে এই খবর জানানো হয়।

এদিকে তালেবান কর্তৃপক্ষ আহমদ মাসুদকে বলেছে যে চার ঘণ্টার মধ্যে পাঞ্জশির উপত্যকা ত্যাগ করতে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ এলাকাটি কাবুল শহরের উত্তরে অবস্থিত। এ অঞ্চলে আহমদ মাসুদ ও গনি সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ লুকিয়ে আছেন।

আহমদ মাসুদ বলেছেন যে তিনি তার নিয়ন্ত্রণে থাকা এলাকা তালেবান কর্তৃপক্ষের হাতে তুলে দিবেন না। তবে তিনি এ কথাও বলেছেন যে আফগানিস্তানের নিরাপত্তা ও শান্তির বিনিময়ে তিনি তালেবানের সাথে সমঝোতায় প্রস্তুত। তথ্যসূত্র : আল-আরাবিয়া নিউজ।

এবিএস