২০ লক্ষ মৌমাছি মারার অভিযোগে এক মহিলাকে চার মাসের সাজা দিয়েছে পোল্যান্ডের আদালত৷
জোন্না এস নামে ওই মহিলার বিরুদ্ধে অভিযোগ ছিল, মশা মারার ওষুধ প্রয়োগ করে ২০ লক্ষ মৌমাছি মেরেছেন তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি ছাড়াই কীটনাশক ব্যবহার করেছেন পুরসভার মশা নিরোধক অভিযানের সঙ্গে যুক্ত তিনি।
তার এই পদক্ষেপে যেকোনো ব্যক্তির মৃত্যু হতে পারত বলেও অভিযোগ৷ আদালতের এই সিদ্ধান্ত পরিবেশ বিপর্যয় রুখতে সাহায্য করবে বলে মনে করছেন মৌমাছি পালক লুকজান ফুরমানেক৷