ভারতের তামিলনাড়ুতে বাসে আগুন ধরে ৫ পূণ্যার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন।
রোববার সকালে রাজ্যের রামানাথাপুরাম জেলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই পশ্চিমবঙ্গের অধিবাসী।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, রামেশ্বরাম মন্দির থেকে কন্যাকুমারি হয়ে ইস্ট কোস্ট রোড দিয়ে যাওয়ার সময় বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়।
এরমধ্যে ৫ জন ঘটনাস্থলেই মারা গেছেন। আর আহত হয়েছেন আরও অনেক পূণ্যার্থী। তাদেরকে স্থানীয় রামানাথাপুরাম সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা বলেন, 'এ ঘটনার সময় পূণ্যার্থীরা ঘুমাচ্ছিলেন। আমরা জানতে পেরেছি, বাসে ৭৮জন পূণ্যার্থী ও ২জন চালক ছিলেন। ঘটনার পরপরই দুই চালক পালিয়ে গেছে।'
ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





