তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান বলেছেন, “আমার একমাত্র উদ্বেগ ইসলাম নিয়ে।” ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সরকারি সফরে গিয়ে তিনি এ মন্তব্য করেছেন।
এ বক্তব্যের মাধ্যমে তিনি ইরাক ও সিরিয়ার অভ্যন্তরে আইসআইএল এবং কুর্দিস্তান পিপলস পার্টি বা পিকেকে’র গেরিলা অবস্থানে বিমান হামলা চালাচ্ছে তুরস্ক।
এ বিষয় তিনি বলেছেন, আইএসআইএল’র হাতে সম্প্রতি ইসলামের ভাবমর্যাদার মারাত্মক ক্ষতি হয়েছে। আইএসআইএল’র প্রতি তার দেশ কিংবা ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টির অস্ত্র, অর্থ ও প্রশিক্ষণ দেয়ার কথা তিনি অস্বীকার করেছেন।
এরদোগান দাবি করেন, তুরস্ক কখনো আইএসআইএল-কে সমর্থন করে নি।
ইসলাম নিয়ে উদ্বেগের বিষয়টি ব্যাখ্যা করে এরদোগান বলেন, মুসলিম বিশ্ব এ মুহূর্তে সাম্প্রদায়িক বিভক্তির মুখে। এ সুযোগ নিচ্ছে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী।
তিনি আরো দাবি করেন, তুরস্ক শিয়া কিংবা সুন্নি সম্প্রদায়ের মধ্যে কোনো পার্থক্য করেন না এবং সাম্প্রদায়িক বিভক্তির কোনো নীতি আংকারা অনুসরণ করছে না।
সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র হত্যাকাণ্ডের নিন্দা করে এরদোগান বলেন, “ধর্ম এ ধরনের যেকোনো অন্যায় হত্যাকাণ্ড নিষিদ্ধ করেছে এবং এ ধরনের হত্যার ঘটনা পুরো মানবতাকে হত্যার শামিল।”সূত্র:আইআরআইবি
জেডআই





