মামলা লড়ে ৪৭ বছর পর শিক্ষাজীবনের প্রাপ্য মর্যাদা ক্লাস সেরা গোল্ড মেডেল পেয়েছেন ৮১ বছর বয়স্ক এক ভারতীয়।

১৯৬৯ সালে রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পডাশোনা করেন অজিত সিং সিংভি।

পরীক্ষায় দ্বিতীয় স্থান পেয়েছিলেন সিংভি। কিন্তু তিনি প্রথম স্থান অধিকারের যোগ্য বলে দাবি করে পরীক্ষার এ ফলের বিরুদ্ধে মামলা করেন।

১৯৭৫ সালে নিম্ন আদালতের রায়ে জিতেও যান সিংভি। কিন্তু বাদ সাধেন গোল্ড মেডেলিস্ট ছাত্র, সাওয়াই সিং। তিনি আবার এ সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেন উচ্চ আদালতে।

এরপর ২০০৩ সালে শেষ হয় সিংভির ৩৪ বছরের আইনি লড়াই। সে সময় রাজস্থান হাই কোর্ট সিংভির পক্ষে রায় দেয়। আর সাওয়াই সিংও এ রায়ের বিরুদ্ধে আর আপিল করেননি।

গত বৃহস্পতিবার সিংভির হাতে গোল্ড মেডেল ও সম্মানপত্র তুলে দেন রাজস্থান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

এতদিন পর প্রাপ্য সম্মান পেয়ে তিনি বিবিসি কে, বলেন, “এত দীর্ঘপ্রতিক্ষীত স্বর্ণপদক পেয়ে তিনি খুবই খুশী।” তবে এ সম্মাননা আরও আগে পেলে সেটি তার ক্যারিয়ারের জন্য সহায়ক হত বলেও আক্ষেপ করেন তিনি।

এফএফ