বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দলের বৈঠক শুরু হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪টা ৩৫ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট সদস্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিনিধি দলের চেয়ারপারসন জিন ল্যাম্বার্টের নেতৃত্বে প্রতিনিধি দলে যুক্তরাজ্যের লেবার পার্টির সদস্য রিচার্ড হাউয়িট, ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট পার্টির সদস্য ইভান স্টিফেন্স ও কনজারভেটিভ পার্টির সদস্য সাজ্জাদ করিম উপস্থিত রয়েছেন।

বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত আছেন- দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ।

রাজনীতি, মানবাধিকার, পোশাক শিল্পের কর্মপরিবেশ, নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে চার সদস্যের ইউরোপীয় ইউনিয়ন সংসদীয় প্রতিনিধি দল মঙ্গলবার রাতে তিনদিনের সফরে ঢাকায় এসেছেন।

এমএইচ