ভারতের চেন্নাইয়ের একটি রেল স্টেশনে দুটি বোমার বিস্ফোরণে ২৪ বছরের এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে চেন্নাইয়ের সেন্ট্রাল রেলস্টেশনে এ দুটি বিস্ফোরণ ঘটে। ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৯ জন। খবর এনডিটিভি ও জিনিউজের।
আহতদের মধ্যে দু'জনের অবস্থা সঙ্কটজনক। লোকসভা নির্বাচনের আগে এই বিস্ফোরণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ নাগাদ ৯ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা ব্যাঙ্গালোর-গৌহাটি এক্সপ্রেসে বিস্ফোরণটি হয়। একটি বিস্ফোরণ হয় রেললাইনের স্লিপারে। অপরটি বিস্ফোরিত হয় নিহত নারীর সিটের নিচে। নিহত নারীর নাম সতী বলে জানা গেছে।
৫টা ৩০ নাগাদ চেন্নাই স্টেশনে পৌঁছানোর কথা ছিল ট্রেনটির। কিন্তু ট্রেনটি ১ ঘণ্টা ২৫ মিনিট দেরীতে চলছিল। আপাতত চেন্নাই স্টেশনে ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছে।
পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। আহতদের রাজীব গান্ধী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সন্দেহভাজন একজনকে পুলিশ আটক করেছে। তিনি ট্রেনের ভেতরেই আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে। তার জিজ্ঞাসাবাদ চলছে। এ ছাড়া বিস্ফোরণস্থলে ডগ স্কোয়াড দিয়ে পরীক্ষা করে দেখা হচ্ছে। প্লাটফর্ম ও ট্রেনের বগিগুলো পরীক্ষা করা হচ্ছে।
নিহত নারীর পরিবারকে এক লাখ রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। এ ছাড়া, গুরুতর আহত দু'জনের পরিবারকে ৫৫ হাজার রুপি ও বাকি আহতদের পরিবারকে ৫ হাজার রুপি করে দেয়া হবে। সূত্র: এনডিটিভি ও জিনিউজ
[b]ঢাকা, ০১ মে (টাইমনিউজবিডি) //এমএ[/b]
আন্তর্জাতিক
চেন্নাইয়ের রেলস্টেশনে বোমা বিস্ফোরণ, নিহত ১, আহত ৯
ভারতের চেন্নাইয়ের একটি রেল স্টেশনে দুটি বোমার বিস্ফোরণে ২৪ বছরের এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে চেন্নাইয়ের সেন্ট্রাল রেলস্টেশনে এ দুটি বিস্ফোরণ ঘটে। ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৯ জন। খবর এনডিটিভি ও জিনিউজের।





