তুরস্কে নিহত সমর্থকদের জানাযায় অংশ নিয়ে কেঁদে ফেললেন এরদোগান। তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে বিদ্রোহকারীদেরকে দেশের জন্য মরণব্যাধি ভাইরাস বলে অভিহিত করেন।

তিনি দেশ থেকে এই ভাইরাস সমূলে উৎপাটনের কথা বলেছেন।দরকার হলে জড়িত সেনা কর্মকর্তাদের জন্য এমনকি মৃত্যুদণ্ডের বিধান ফিরিয়ে আনারও ইঙ্গিত দিয়েছেন তুর্কী প্রেসিডেন্ট।

তিনি বলেছেন পার্লামেন্টে মৃত্যুদণ্ডের বিষয়টি নিয়ে বিবেচনা করা হবে।দেশটির রাজপথে বিক্ষোভকারীরাও মৃত্যুদণ্ড পুনরায় চালুর দাবি করেছেন।

অভ্যুত্থান চেষ্টার সময় সংঘর্ষে নিহতদের নামাজে জানাযায় অংশ নিয়ে কথা বলার সময় কেঁদে ফেলেন প্রেসিডেন্ট এরদোগান। তার কান্না দেখে অন্যেরাও কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।তুরস্কে শুক্রবার ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার সাথে জড়িত থাকার অভিযোগে প্রায় ৬ হাজার লোককে আটক করা হয়েছে।

জেড