যুক্তরাজ্যের বোল্টনে একটি ভবনে আগুন লেগে ৩ শিশুসহ ৪ জন প্রাণ হারিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, শনিবার শহরের ডুয়াবহিল এলাকায় অবস্থিত একটি ভবনে আগুনের সূত্রপাত হয়। ভবনের এক বাসিন্দা বের হতে পারলেও ভেতরে থাকা ৩ শিশু ও ১ নারী প্রাণ হারান।
শিশুদের বয়স ১৩ বছরের নিচে বলে জানিয়েছে অগ্নিযোদ্ধারা। শিশুদের একজন বাড়ির ভেতরেই প্রাণ হারায়। এছাড়া বাকি দুই শিশু ও নারী হাসপাতালে নেয়ার পর মারা যান।
ভবনের আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে বিবিসি জানিয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।
এমএনজে





