রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রুশ ভাষায় অনুবাদ করা ভগবদ গীতা উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ বিষয়ে সামাজিকমাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী। দুই দিনের সফরে ভারত রয়েছেন রুশ প্রেসিডেন্ট।

সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে মোদি লিখেছেন, ‘প্রেসিডেন্ট পুতিনকে রুশ ভাষায় গীতার একটি প্রতিলিপি উপহার দিলাম। গীতার শিক্ষা বিশ্বজুড়ে লাখ লাখ মানুষকে অনুপ্রেরণা দেয়।’

বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির পালাম বিমানবন্দরে রাশিয়ার প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা জানান মোদি। বিমানবন্দরে পুতিনকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়।

এনএইচ