এবার আমেরিকা ও কানাডার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আলেকজান্ডার লুকাশেভিচ এক বিবৃতিতে বলেছেন, আমেরিকা ও কানাডার আরও কিছু কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এসব কর্মকর্তাকে রাশিয়ায় প্রবেশ করতে দেয়া হবে না। তিনি বলেছেন, “নিষেধাজ্ঞা আমাদের সাধারণ পদ্ধতি নয়। কিন্তু অবন্ধুসুলভ পদক্ষেপ আমাদেরকে জবাব দিতে বাধ্য করেছে।
এ প্রসঙ্গে তিনি রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা ও কানাডার আরোপিত নিষেধাজ্ঞার কথাও স্মরণ করেন। তিনি বলেন, আমেরিকা ও কানাডার যেসব কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে,তাদের নাম প্রকাশ করা হবে না। তারা যখন ভিসার আবেদন করবেন কেবল তখনি বুঝতে পারবেন যে, তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা রয়েছে। রুশ মুখপাত্র বলেন, আমেরিকা ও কানাডার মতো এটা জাহির করব না।
গত ২৮ এপ্রিল রাশিয়ার কয়েক জন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা। একইসঙ্গে তাদের সম্পদ বাজেয়াপ্ত করারও ঘোষণা দেয়া হয়। ১৭টি রুশ কোম্পানিকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়। ইউক্রেন সংকট নিরসনে জেনেভায় যে সমঝোতা চুক্তি হয়েছিল, রাশিয়া তা বাস্তবায়ন করেনি- এ অভিযোগে ওই নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা। এর আগে মার্চেও ক্রিমিয়া ইস্যুতে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছিল কানাডা ও আমেরিকা।
এর জবাব হিসেবে প্রথমে রাশিয়া ১১ জন মার্কিন কর্মকর্তা ও আইনপ্রণেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। এর মধ্যে মার্কিন সিনেটর জন ম্যাককেইন ও প্রতিনিধি পরিষদের স্পিকার জন বোয়েনারও রয়েছেন। এছাড়া কানাডার কয়েক জন কর্মকর্তা ও নেতার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করে মস্কো। (সূত্র রেডিও তেহরান)
[b]ঢাকা, ১০ মে (টাইমনিউজবিডি.কম)// এসআর [/b]
আমেরিকা ও কানাডার বিরুদ্ধে রুশ নিষেধাজ্ঞা
এবার আমেরিকা ও কানাডার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আলেকজান্ডার লুকাশেভিচ এক বিবৃতিতে বলেছেন, আমেরিকা ও কানাডার আরও কিছু কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
দ্য গার্ডিয়ান হরমুজ প্রণালিকে ‘আমেরিকার ভূখণ্ড’ মনে করেন ট্রাম্প
হরমুজ প্রণালিকে ‘আমেরিকার ভূখণ্ড’ হিসেবে দেখেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভারত-আমেরিকা কারও আধিপত্য মেনে নেব না : নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। এবার আমরা দুটি ভোট দিয়েছি, কিন্তু এখনো গণভোটের রায় বাস্তবায়িত হয়নি। আপনারা যারা প্রথমবার হ্যাঁ ভোট দিয়েছেন, আপনাদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে। গণঅভ্যুত্থান হয়েছে সীমান্ত সুরক্ষা, স্বাধীন পররাষ্ট্রনীতি ও নদীর পানির ন্যায্য হিস্যার জন্য। আমরা কারোরই আধিপত্য মেনে নেব না—ভারতেরও না, আমেরিকারও না।
হরমুজ প্রণালি আমেরিকার খেলার মাঠ নয়: ইরানি সামরিক বাহিনী
ইরানের সামরিক সদর দপ্তর সতর্ক করেছে যে, সব বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে যাতায়াতের জন্য ইরানের নির্ধারিত সামুদ্রিক পথ ব্যবহার করতে হবে। অন্যথায় পরিণতি ভোগ করতে হবে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আমেরিকা-ইরান চুক্তি: মধ্যস্থতা করে বিশ্বজুড়ে প্রশংসিত পাকিস্তান
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তিন মাস ধরে চলা সংঘাতের অবসান, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্তকরণ এবং ধুঁকতে থাকা বিশ্ব অর্থনীতিতে স্বস্তি ফেরাতে একটি যুগান্তকারী চুক্তি সম্পন্ন হয়েছে। দীর্ঘ প্রতীক্ষিত এ সমঝোতায় পৌঁছানোর ক্ষেত্রে পাকিস্তানের বলিষ্ঠ মধ্যস্থতা সোমবার বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। বিশ্বনেতারা এ ঐতিহাসিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
যেভাবে ধনী হচ্ছেন আমেরিকার অনেক মানুষ
১৯৯৪ সালে গ্রেগ ফ্লিন যখন বিখ্যাত স্ট্যানফোর্ড বিজনেস স্কুল থেকে পড়াশোনা শেষ করেন, তখন আমেরিকায় ‘ডটকম’ বা ইন্টারনেট বিপ্লবের জয়জয়কার। তার সহপাঠীরা সবাই বড় বড় করপোরেট সংস্থায় যোগ দিয়ে রাতারাতি কাগজে-কলমে ‘মিলিয়নিয়ার’ বনে যাচ্ছিলেন। কিন্তু ফ্লিন হাঁটলেন ভিন্ন পথে। এক বন্ধুর রেস্তোরাঁ ব্যবসায় সাহায্য করতে যোগ দিলেন তিনি। এর কয়েক বছর পর আমেরিকার ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থার দারুণ অর্থায়নের সুযোগ কাজে লাগিয়ে ফ্লিন নিজেই আটটি ‘অ্যাপলবিস’ রেস্তোরাঁ কিনে নেন।
















