তামিলনাড়ুর 'আম্মা' পাঁচবারের মুখ্যমন্ত্রী প্রয়াত জয়ললিতা জয়রাম । চলচ্চিত্রের নায়িকা থেকে পরিনত হয়েছিলেন রাজনীতির নায়িকা। ছিলেন বর্তমান সমায়ের অন্যতম রাজনৈতিক মেরুকরণের নাম। তিনি দীর্ঘ সময় ধরে দেশটির সবচেয়ে সমৃদ্ধ রাজ্য তামিলনাড়ু শাসন করেছেন।
কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে বেতন নিতেন মাত্র ১ টাকা। সাদামাটা জীবনযাপনে হয়েছিলেন জনগনের 'আম্মা'।সঙ্গীত-নৃত্যে পারদর্শী জয়ললিতা মায়ের হাত ধরে পা রাখেন চলচিত্রের রঙ্গিন দুলিয়াতে। তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী রামাচন্দ্রনের হাত ধরে তিনি রাজনীতিতে যোগ দেন।
তামিলনাড়ুর প্রথম বিরোধী নারী নেত্রী হন জয়ললিতা। ওই সময় বিধানসভার ভেতরে হেনস্থার শিকার হলে ছেঁড়া শাড়ি এবং এলো চুলে সাংবাদিকদের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার প্রতিজ্ঞার কথা জানান তিনি।দুই বছরের মাথায় ১৯৯১ সালে তামিলনাড়ুর প্রথম নারী এবং সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী নির্বাচিত হন এই তামিলদের 'আম্মা'।
নাজিব





