পাকিস্তানের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ঝানু কূটনীতিক ডেভিড হলের নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
মঙ্গলবার পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে হলের নাম ঘোষণা করেন ওবামা। বিষয়টি সিনেটে অনুমোদন পেলে ক্যামেরন মান্টারের স্থলাভিষিক্ত হবেন তিনি।
২০১৩ সালে এ দায়িত্ব নেন তিনি ডেভিড হল বর্তমানে লেবাননের মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
বর্ণাঢ্য কর্মজীবনে হল ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিশেষ দূত এবং ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত উপ বিশেষ দূতের দায়িত্ব পালন করেছেন।
২০০৮ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।
এর আগে ২০০৫ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত জর্ডানের মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন ডেভিড হল।
এছাড়া মার্কিন পররাষ্ট্র মন্ত্রণলায়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তিনি।
১৯৮৪ সালে মার্কিন ফরেন সার্ভিসে যোগ দেন ডেভিড হল। সূত্র : পিটিআই
জেএ





