ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দক্ষিণ ভারতের অভিনেত্রী মনিকা। ৩০ মে তিনি ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর তিনি নিজের নাম রেখেছেন এমজি রহিমা।
তামিল চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে তিনি অভিনয় শুরু করেন। এ পর্যন্ত ৭০টিরও বেশি ছবিতে কাজ করেছেন তিনি। তেলেগু, মালায়লাম ও কান্নাডা ছবিতের তিনি পরিচিত মুখ।
শুক্রবার এক প্রেস কনফারেন্সে ২৬ বছর বয়সী এ অভিনেত্রী বলেন, ‘আমি টাকা বা প্রেমের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করিনি। ইসলামের নিয়মকানুন ও রীতিনীতি পছন্দ হওয়ায় আমি এ ধর্ম গ্রহণ করেছি।’
তবে কার মাধ্যমে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন বা কার কথায় অনুপ্রাণিত হয়ে তিনি মুসলমান হওয়ার সিদ্ধান্ত নিলেন সে ব্যাপারে কিছু জানাননি মনিকা।
এদিকে, প্রেস কনফারেন্সে মনিকা আরও জানান তিনি আর চলচ্চিত্রে অভিনয় করবেন না। এখন থেকে ইসলামী শরীয়তের বিধি বিধান মেনে চলতে চেষ্টা করবেন।
একেবারেই নিজের ইচ্ছায় ইসলাম গ্রহণ করেছেন এবং তিনি নিজেকে একজন মুসলমান হিসেবে পরিচয় করিয়ে দিতে পেরে আনন্দিত বলেও জানান মনিকা।
উল্লেখ্য, মনিকা শিশুশিল্পী হিসেবে তামিল নাড়ুর জাতীয় পুরস্কার লাভ করেন। ২০০১ সালে মালায়লাম চলচ্চিত্রে অভিনয়ের শুরুতে তিনি নাম পরিবর্তন করে প্রাভিনা রাখেন। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া
[youtube]SdTPEfIkvio[/youtube]
আন্তর্জাতিক
ইসলাম গ্রহণ করলেন ভারতের নায়িকা মনিকা (ভিডিও সংযুক্ত)
ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দক্ষিণ ভারতের অভিনেত্রী মনিকা। ৩০ মে তিনি ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর তিনি নিজের নাম রেখেছেন এমজি রহিমা





