বাহরাইনের রাজধানী মানামায় গাড়িচাপায় এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। নিহতের নাম মহসিন মিয়া (৪৪)। তিনি হবিগঞ্জের বাহুবল থানার আকিলপুর গ্রামের আবদুল হামিদের ছেলে। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মহসিন মিয়া বাহরাইনের একটি ক্লিনিং কোম্পানিতে কর্মরত ছিলেন। সকালে তিনি প্রতিদিনের মতো মহাসড়ক পরিষ্কার করার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ এসে ঘাতক চালককে গাড়িসহ আটক করে।
ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





