ভারত এবং ভিয়েতনামের মধ্যে ১২টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে দু’দেশের মধ্যে সম্পর্ক আরো মজবুত হবে বলে আশা করা হচ্ছে। দু’দেশের মধ্যে প্রতিরক্ষা, আইটি, মহাকাশ, দ্বৈত করারোপসহ মোট ১২ টি বিষয়ে চুক্তি সাক্ষরিত হয়েছে।
স্থানীয় গণমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।
রাজধানী হানোইয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভিয়েতনামের প্রধানমন্ত্রী নুয়েন ঝুয়ান ফুকের উপস্থিতিতে দু’দেশের কর্মকর্তারা ওই চুক্তিগুলোতে স্বাক্ষর করেন।
পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ এক টুইটবার্তায় বলেন, ভারত এবং ভিয়েতনাম এক সঙ্গে ১২টি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে দু’দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আরো শক্তিশালী হবে।
ভিয়েতনাম বিমান এবং প্রতিরক্ষা উৎপাদনে উৎসাহ দেখিয়েছে। ভারতের এল অ্যান্ড টি ভিয়েতনামের কোস্ট গার্ডের জন্য দ্রুত গতির প্যাট্রোল বোট তৈরি করবে।
হোয়াইট শিপিং ইনফরমেশনের ক্ষেত্রে ভারতীয় নৌবাহিনী এবং ভিয়েতনামের নৌবাহিনী একে অন্যকে সহায়তা করবে।
এছাড়া যেসব বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেগুলোতেও দু’দেশ একে অন্যকে পারস্পরিক সাহায্য সহযোগিতা করবে।
এফএফ





