পশ্চিমবঙ্গের বর্ধমানে বাস উল্টে ১৩ পুণ্যার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে আটটায় এই দুর্ঘটনা ঘটে।
জি-নিউজের প্রতিবেদনে জানানো হযেছে, বর্ধমানের খণ্ডঘোষের শাঁখারিগ্রাম ও খুদকুড়িগ্রাম থেকে প্রায় ১৫০ জন তিনটি বাসে করে নদিয়ার মায়াপুর যাচ্ছিলেন। বর্ধমান শহর থেকে তিন-চার কিলোমিটার দূরে মির্জাপুরে নয়ানজুলিতে একটি বাস উল্টে গেলে হতাহতের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রতিযোগিতা করে তিনটি বাস চলছিল।
নিহতদের পরিবারপিছু দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে রাজ্য সরকার।
জেআই





