রাজধানী রোমে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন করেছেন বাংলাদেশীরা।

শুক্রবার ১৪ এপ্রিল স্থানীয় সময় বিকাল তিনটায় লারগো প্রেনেসতে বৈশাখী উদযাপন পরিষদের উদ্যোগে বৈশাখী খাবার,সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয় স্বদেশী খাবার পরিবেশনের মাধ্যমে। প্রবাসে শত ব্যস্ততার মাঝে পুরনো ঐতিহ্যকে বিদেশীদের মাঝে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করতে এ আয়োজনের মূল উদ্দেশ্য। অধ’ দিবসের এ অনুষ্ঠানের নানা আয়োজন উপস্থিত সবাইকে ব্যাপক আনন্দ দেয়। বৈশাখী এ আয়োজনে অনুষ্ঠানস্থল হয়ে ওঠে যেন প্রবাসের মাটিতে এক টুকরো বাংলাদেশ।

দ্বিতীয় পবে’ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন। রোমের জনপ্রিয় শিল্পী তাহেরুল ইসলাম,রত্না বসারের গানে গানে অনুষ্ঠান হয়ে ওঠে প্রাণবন্ত। এছাড়াও বাংলাদেশ টেলিভিশনের শিশু নৃত্যশিল্পী অপি’তা সিকদার, সারা, সাবার নৈপুণ্য সবাইকে মুগ্ধ করে।

অনুষ্ঠানের প্রশাসনিক দায়িত্বে ছিলেন ইল ধূমকেতু। এসময় সাবেক বাংলাদেশ সমিতির সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু, বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি কাজী মনসুর আহমেদ শিপু,সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ মঞ্জু,সাবেক সভাপতি মো. সেলিম,ইতালি আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আতিয়ার রসুল কিটন,জালালাবাদ কল্যাণ সংঘ বৃহত্তর সিলেট সমিতির সভাপতি অলি উদ্দীন শামীম, ইপিবিআই সাধারণ সম্পাদক জসিম উদ্দীন,বিয়ানী বাজার ওয়েল ফেয়ার ট্রাস্টের মহাসচিব আলি আহমেদ রনি,বিএনপি নেতা আব্দুল মান্নান হীরা, বৃহত্তর ঢাকা সমিতির মহিলা সম্পাদক সায়রা হোসেন রানী,মহিলা সংস্থা ইতালি সভাপতি শান্তা সিকদার,সিনিয়র সহ-সভাপতি সানজিদা আহমেদ,সাধারণ সম্পাদক আরিফা সৈয়দাসহ নেতৃস্থানীয়রা উপস্থিত ছিলেন।

মাহমুদ