দেশে যদি নিরাপদ বোধ না করেন তাহলে যে দেশে নিরাপদ বোধ করেন, হামিদ আনসারিকে সেদেশে চলে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন ভারতের উগ্রবাদী হিন্দুগোষ্ঠি আরএসএসএর এক নেতা।
দেশের মুসলিমরা নিরাপত্তার অভাববোধ করছেন বলে এক সাক্ষাৎকারে মন্তব্য করেছিলেন সদ্য অবসরে যাওয়া ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারি। তার এ মন্তব্যকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন আরএসএস জ্যেষ্ঠ নেতা ইন্দ্রেশ কুমার।
ইন্দ্রেশ বলেন, ‘যে দেশে তিনি নিরাপদবোধ করেন, তার সে দেশে চলে যাওয়া উচিত।’ শনিবার নাগপুরে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
হামিদ আনসারিকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, ‘১০ বছর ধরে তিনি ধর্মনিরপেক্ষ ছিলেন। পদ থেকে সরতেই কট্টরপন্থী হয়ে গেলেন।’
এ সময় ইন্দ্রেশ কুমার খোঁচা দিয়ে বলেন, আমি একটাই অনুরোধ করতে চাই, তার মতো লোক যারা মনে করেন, এদেশে মুসলিমরা নিরাপদ নন, তারা একটি দেশের নাম বলুক যে দেশে মুসলিমরা নিরাপদ। মুসলিমরা যে দেশে নিরাপদ, সে দেশে তারা চলে যেতে পারেন।
তিনি আরও বলেন, হামিদ আনসারি এতটাই অভাগা যে তার পাশে দাঁড়ানোর মতো দেশে কেউ নেই। এমনকি মুসলিমদের সংখ্যাগরিষ্ঠ অংশও তার মন্তব্যের বিরোধিতা করেছে।
জেড





