ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক ইউরোপের অভিবাসী সংকট সমাধানের উদ্যোগের অংশ হিসেবে অভিবাসীদের প্রতি এই আহ্বান ও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
অভিবাসীদের লক্ষ্য করে টাস্ক বলেন, ইউরোপে এসো না। তিনি আরও বলেছেন, অবৈধ অর্থনেতিক অভিবাসীরা অযথা ইউরোপে এসে তাদের জীবন ও সম্পদ ঝুঁকিতে ফেলছে।
বৃহস্পতিবার বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
গত দুই বছরে কয়েক লাখ অভিবাসী ইউরোপে ঢুকেছে। এসব অভিবাসীদের নিয়ে চরম সংকটাপন্ন অবস্থার সৃষ্টি হয়েছে। তাই ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট টাস্ক গ্রিস ও তুরস্ক সফর করেছেন। অভিবাসী সঙ্কট ঠেকাতে তিনি এই দুই দেশের সঙ্গে ব্যবস্থা গ্রহণের বিষয়ে চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছেন। মধ্যপাচ্য থেকে তুরস্ক ও গ্রিস হয়ে ইউরোপে প্রবেশ করে অভিবাসী প্রত্যাশীরা।
এদিকে ইউরোপীয় দেশগুলো সীমান্তে কড়াকাড়ি আরোপ করায় অভিবাসীরা সীমান্তে চরম খারাপ অবস্থায় দিন কাটাচ্ছে। গ্রিস উপকূলে আটকা পড়ে আছে প্রায় ২৫ হাজার অভিবাসীপ্রত্যাশী। কিন্তু তাদের মূল ভূভাগে ঢুকতে দেওয়া হচ্ছে না।
উল্লেখ্য যে, তারা মেসিডোনিয়া দিয়ে ইউরোপের অন্য কোনো দেশ যেতে চায়। এই লক্ষ্যে তারা গ্রিস ও মেসিডোনিয়া সীমান্তে কোনো ধরনের নিরাপত্তা ছাড়াই অবস্থান করছে।

এমআইএস।