বুধবার (৪ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে শহরটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ তাদের সামাজিক তল্লাশির তৎপরতার অংশ হিসেবে ওই বাড়িটিতে গেলে ৫ শিশুসহ আরও তিনজন প্রাপ্তবয়স্ক লোকের মরদেহ খুঁজে পায়।
বিবৃতিতে আরও বলা হয়, নিহতদের দেহে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জনসাধারণের কোনো হুমকি বা সুনির্দিষ্টভাবে কোনো সন্দেহভাজন রয়েছে বলে মনে করছে না কর্তৃপক্ষ।
এ বিষয়ে তদন্ত চলছে এবং আরও তথ্য পরে সরবরাহ করা হবে বলেও বিবৃতিতে জানানো হয়।
প্রসঙ্গত, ইনোচ শহরটি উটাহ অঙ্গরাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত। শহরটিতে প্রায় ৮ হাজার জনসংখ্যা রয়েছে । সল্টলেক সিটি থেকে প্রায় ৪০০ কিলোমিটার দক্ষিণে উটাহ অবস্থিত।
এন





