৫৭ দিনের নিরবতার পর বুধবার মুখ খুললেন মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুরসি। তিনি তার আইনজীবিদের একটি সংবাদ সম্মেলন আয়োজন করার কথা বলেছেন। ৫৭ দিন আগে মিশরিয় আদালতে ১৫ নভেম্বর পর্যন্ত তার বিচার স্থগিত হয়।
মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুরসি সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে আনিত গোয়েন্দাবৃত্তির অভিযোগের ব্যাপারে আসল সত্য বিশ্বকে জানানোর আহ্বান জানান।
তিনি বলেন, এ অভিযোগ মিথ্যা প্রমাণ হবে এবং আমি প্রেসিডেন্ট পদ ফিরে পাব।
সর্বশেষ ১৫ নভেম্বর মুরসি আনাদোলু নিউজকে বলেছিলেন, আমি এ বিচার প্রত্যাখ্যান করছি। আমি মিশরের নাগরিক এবং প্রেসিডেন্ট হিসাবে মামলার অভিযোগকারী আদিল আজাবের বিরুদ্ধে পাল্টা মামলা করবো।
উল্লেখ্য, মিশরিয় সিকিউরিটি অফিসার আদিল আজাব মুরসিসহ ৩৫ জনের বিরুদ্ধে বিদেশি রাষ্ট্রের স্বার্থে গোয়েন্দাবৃত্তির অভিযোগ আনেন।
সিকিউরিটি অফিসার আজাব মঙ্গলবার বলেন, ২০১২ সালে মুরসির নেতৃত্বে মুসলিম ব্রাদারহুড নির্বাচিত হয়ে আসার পর এরা ক্ষমতায় বসে সমাজকে নস্ট করার চেষ্টা করে। এ দলটি ইসরাইলের স্বার্থে গোয়েন্দাবৃত্তি করেছে।
রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর হিশাম বারাকাত বলেন, "ফিলিস্তিনের হামাসের সাথে মুসলিম ব্রাদারহুডের যোগসাজস আছে।"
কিন্তু আদিল আজাব মুসলিম ব্রাদারহুডকে ইসরাইলের গোয়েন্দা হিসাবে অভিযুক্ত করে মামল করেন।
হিশাম আরো বলেন, লেবাননের হিজবুল্লাহসহ মিশরের বাইরের অনেক গোষ্ঠির সাথেও ব্রাদারহুডের সম্পর্ক রয়েছে। সূএ : রেডিও তেহরান
ইআর





