তুরস্কের পেগাসাস এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান ইস্তাম্বুলের ‘সাবিহা গকচিন’ বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে তিন খণ্ড হয়ে গেছে।

এই ঘটনায় বিমানটির এক যাত্রী নিহত ও ১৫৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নয় জনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) রাতের এই দুর্ঘটনার পর সাবিহা বিমানবন্দরের সব ফ্লাইটের ওঠানামা স্থগিত রাখা হয়।

ইস্তাম্বুলের গভর্নর জানিয়েছেন, আহত যাত্রীদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বোয়িং ৭৩৭ মডেলের বিমানটি ১৭১ যাত্রী ও ছয় ক্রু নিয়ে তুরস্কের ইজমির শহর থেকে আকাশে উড়েছিল। প্রচণ্ড বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার মধ্যে বাতাসের গতির দিকে অবতরণ করতে গিয়ে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে।

তুরস্কের যাত্রীবাহী বিমানটির ২০ যাত্রী ছিলেন বিদেশি। নিহত ব্যক্তি তুরস্কের নাগরিক।

এমবি