ইরাকে ফের জোড়া আত্মঘাতী বোমা হামলায় অর্ধশত লোক প্রাণ হারিয়েছেন।
সোমবার পূর্ব ইরাকের দিয়ালা প্রদেশে একটি অন্তেষ্ট্যিক্রিয়ায় এবং বাগদাদের পশ্চিমে একটি নিরাপত্তা চৌকিতে এ হামলার ঘটনা ঘটে।
এর একদিন আগে রোববারও রাজধানী বাগদাদে জোড়া বোমা হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছে আরো শতাধিক লোক। পশ্চিম বাগদাদের শিয়া অধ্যুষিত সদর শহরের জনসমাগমপূর্ণ একটি মার্কেটে এ হামলার ঘটনা ঘটে ।
রাজধানী বাগদাদের ৮০ কিলোমিটার উত্তর-পূর্বে মুকদাদিয়ায় এলাকায় সোমবার আত্মঘাতী হামলায় শিয়া জঙ্গি গ্রুপ আমব্রেলার স্থানীয় নেতা হাশিদ শাবিসহ ৬ কমান্ডার নিহত হয়েছে। এক আত্মীয়ের অন্তেষ্ট্যিক্রিয়ায় যোগ দিতে সেখানে গিয়েছিলেন হাশিদ। এছাড়া এই হামলায় নিহত হয়েছেন আরো ৪০ জন।
আহত হয়েছে ৫৮ জন। উত্তর ও পশ্চিম ইরাকের বিশাল এলাকা দখলকারী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।
এদিকে একই দিন পশ্চিম বাগদাদের আবু গারিব এলাকায় পুলিশের একটি নিরাপত্তা চৌকিতে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে ৮ জন।
ওএফ





