মিশরে পশ্চিমাঞ্চলীয় মরুভূমিতে জঙ্গিদের সাথে সংঘর্ষে এই পর্যন্ত নিরাপত্তা বাহিনীর প্রায় ৫৩ পুলিশ নিহত হয়েছে।

মিশরের কায়রো শহরের দক্ষিণ পশ্চিমে জঙ্গি অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনীর সাথে এই সংঘর্ষ হয়। পুলিশের পাশাপাশি এই অভিযানে সেনাবাহিনীও অংশ নেয়।

বন্ধুকযুদ্ধে এছাড়াও প্রায় ১৫ জন জঙ্গি নিহত হয় যাদেরকে মিশরে তথাকথিত চরমপন্থি গ্রুপ 'হাসম' গ্রুপের সদস্য বলে চিহ্নিত করা হয়।

নিহতদের মধ্যে ১৮ জন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা ছিল যাদের মধ্যে ১০ জন্য বিশেষ অপারেশনের জন্য নিযুক্ত, ৭ জন ন্যাশানাল সিকিউরিটি ফোর্সের সদস্য এবং ১ জন জেনারেল পুলিশ অফিসার। আর বাকীরা নবনিযুক্ত পুলিশ সদস্য।
জেড