ভারতের উত্তর প্রদেশের মাথুরা জেলায় গণধর্ষণের শিকার ১৪ বছর বয়সী এক কিশোরী গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে।
ওই কিশোরীর শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। সে দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন।
কোসি কালান শহরে রবিবার ওই কিশোরী ধর্ষণের শিকার হয়। রাতে টয়লেট ব্যবহার করার জন্য বাইরে বের হলে স্থানীয় পাঁচ ব্যক্তি তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ ঘটনার পর মঙ্গলবার ওই কিশোরী শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।
ওই ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে পুলিশ গ্রেফতার করেছে। অভিযুক্তদের মধ্যে এক কিশোরও রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সূত্র : এনডিটিভি
এএইচ





