শিশু যৌনতার প্রতি আকৃষ্ট এমন ৬৬০ সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ছয় মাস অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ)।

সংস্থাটি জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে বেশ কয়েকজন  ডাক্তার, শিক্ষক, স্কাউট লিডার এবং পুলিশের সাবেক কর্মকর্তা রয়েছে। তাদেরকে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের অধিকাংশের বিরুদ্ধে পুলিশের খাতায় ইতিপূর্বে কোনো অভিযোগ ছিল না। তবে, ৩৯ জনের বিরুদ্ধে আগে থেকেই যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে।

জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) আরো বলছে, তাদের অভিযানের ফলে ৪০০ বেশি শিশুর জীবন সুরক্ষিত হয়েছে।

সংস্থাটির ডেপুটি ডিরেক্টর জেনারেল ফিল গোরমলেই বলেন, " আমরা ঐসব সীমালঙ্গনকারীদের জানাতে চাই যে ইন্টারনেট অশোভন চিত্র দেখার নিরাপদ জায়গা নয়। তারা একটি ডিজিটাল পদচিহ্ন রেখে যায় এবং আইনপ্রয়োগকারীরা এটা খুঁজে পাবে।"

সূত্র: বিবিসি।

ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম)// টিআই।