রতের অযোধ্যায় এক মাসের মধ্যে রাম মন্দির নির্মাণের দাবি জানিয়েছে ছত্রিশগড়ের সাধু-সন্যাসীরা। মঙ্গলবার সাধু-সন্ন্যাসীদের এক ধর্ম সভায় রাম মন্দির গড়ার এ প্রস্তাব তোলা হয়েছে। এক মাসের মধ্যে রাম মন্দির নির্মাণের পাশাপাশি সমস্ত মন্দির থেকে সাঁই বাবার মূর্তি সরিয়ে ফেলারও নির্দেশ দিয়েছেন সন্ন্যাসীরা।

ছত্তিশগড়ের কাওয়ার্ধায় মন্দির নির্মাণের বিষয়টি নিয়ে বিজেপি সরকারকে চাপ দেয়া হবে বলে সাধু-সন্ন্যাসীরা জানান।

এদিকে, মোদী সরকারকে সামনে রেখে মন্দির নির্মাণের সমস্ত প্রস্তুতি শুরু করতে চলেছে বলে ওই অনুষ্ঠানে জানানো হয়েছে। কিছুদিন আগেই অযোধ্যায় রাম মন্দির নির্মাণ সম্পর্কে বিজেপি’র বর্ষীয়ান নেতা সুব্রহ্মণ্যম স্বামীর গোপন চিঠি প্রকাশ করেছিল আরএসএস। সেই চিঠিতে ২০১৬ সালের মধ্যে বিতর্কিত রাম মন্দির নির্মাণের ব্যাপারে বিস্তারিত আলোচনা রয়েছে বলে সঙ্ঘের মুখপত্র ‘অরগানাইজার’-থেকে জানা গেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠানো ওই চিঠিতে অযোধ্যায় রাম মন্দির নির্মাণে বিজেপি’র নির্বাচনী প্রতিশ্রুতির কথা উল্লেখ করা হয়েছে। সেই প্রতিশ্রুতি পূরণে বিজেপিকে চাপ সৃষ্টি করছেন স্বামী। তবে রামমন্দির নির্মাণের প্রক্রিয়া শুরু হলে দেশজুড়ে আবার অশান্তি দেখা দেবে বলে মনে করছেন ভারতের বুদ্ধিজীবীরা। তারা বলছেন, শান্তি বিঘ্নিত করতে এসব মানুষকে প্রশ্রয় দিচ্ছে বিজেপি।

সুব্রহ্মণ্যম স্বামীর মন্তব্যের প্রতিক্রিয়ায় তৃণমূল সংসদ সদস্য ইদ্রিশ আলি জানান, ভারতে অশান্তির জন্য উস্কানিমূলক বিবৃতি কোনোমতে বরদাশ্‌ত করা হবে না। সূত্র: আইআরআইবি

ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই