বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৮ লাখ ৬৩ হাজার ছাড়িয়েছে। আর এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬০ লাখ ৩১ হাজার ছাড়িয়ে গেছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, আজ (০৩ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬০ লাখ ৩১ হাজার ৪১০ জন। আর বিশ্বজুড়ে ভাইরাসটিতে মারা গেছে ৮ লাখ ৬৩ হাজার ২৮ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬১ লাখ ১৩ হাজার ৫১০ জন আর মৃত্যু হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৭২০ জনের।

করোনায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু ব্রাজিলে। আজ (০৩ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল পর্যন্ত সেখানে ৩৯ লাখ ৯৭ হাজার ৮৬৫ জন করোনায় আক্রান্ত এবং আর মারা গেছে ১ লাখ ২৩ হাজার ৭৮০ জন।

তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু ভারতে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩৮ লাখ ৫৩ হাজার ৪০৬ জন। আর মৃত্যু হয়েছে ৬৭ হাজার ৩৭৬ জনের।

করোনায় চতুর্থ সর্বোচ্চ আক্রান্ত হয়েছে রাশিয়ায়। দেশটিতে ১০ লাখ ১ হাজার ৯৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে করোনায় আক্রান্ত বিবেচনায় রাশিয়ায় মৃত্যুহার অনেক কম। এখন পর্যন্ত সেখানে মারা গেছে ১৭ হাজার ৩৬৫ জন।

মৃত্যু বিবেচনায় ভারতের পরেই রয়েছে মেক্সিকো। তবে আক্রান্তের দিক থেকে বিশ্বে দেশটির অবস্থান অষ্টম। সেখানে আজ (০৩ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৬ লাখ ১০ হাজার ৯৫৭ জন আর মারা গেছে ৬৫ হাজার ৮১৬ জন।

এদিকে, বাংলাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৩৫১ জনে।

একই দিনে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৫৮২ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ১৭ হাজার ৫২৮ জনে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৮৩৯ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল দুই লাখ ১১ হাজার ১৬ জনে।

বুধবার (০২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এমবি