প্রচণ্ড শক্তিশালী হারিকেন 'নিকোল' বারমুডার দিকে ধেয়ে আসছে। এটি ক্যাটাগরি চার মাত্রার ঝড়ে পরিণত হয়েছে। ঝড়টি সরাসরি বারমুডায় আঘাত হানবে বলে আশংকা করা হচ্ছে। খবর ফক্স নিউজের।

যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন কেন্দ্র (এনএইচসি) জানিয়েছে, নিকোলের কেন্দ্রটি বৃহস্পতিবার বারমুডার মধ্য দিয়ে বাম পাশ হয়ে অতিক্রম করবে।

ঝড়টির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ১৩০ মাইল (২১৫ কিলোমিটার)। নিকোল আটলান্টিকে অবস্থিত ব্রিটিশ দ্বীপপুঞ্জ থেকে প্রায় ১৮০ মাইল দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। এটি ঘণ্টায় ১২ মাইল বেগে উত্তর-উত্তরপূর্বের দিকে অগ্রসর হচ্ছে।

জেড