ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে নিরাপত্তা বাহিনীর তল্লাশি দলের ওপর বিচ্ছিন্নতাবাদীদের গুলিবর্ষণে সেনাবাহিনীর এক মেজরসহ দুই সৈন্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে রাজ্যের শোপিয়ান জেলায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় দু’পক্ষের গোলাগুলিতে নিরাপত্তা বাহিনীর অপর এক সৈন্য আহত হয়েছেন।

জম্মু-কাশ্মীরে পৃথক আরেক গোলাগুলির ঘটনায় ২ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। খবর এনডিটিভির। বুধবার রাতে শোপিয়ানের জিয়াপোরা এলাকায় তল্লাশি অভিযানটি শুরু করেছিল ভারতীয় সেনাবাহিনী।

গোয়েন্দা সূত্রে ওই এলাকার পার্শ্ববর্তী বনে বিচ্ছিন্নতাবাদীদের অবস্থানের খবর পেয়ে অভিযানটি শুরু করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এমএনজে