পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর হাতে আটক আইএস'র এক কমান্ডার স্বীকার করেছেন, আমেরিকার মাধ্যমে তাদেরকে অর্থ যোগান হচ্ছে। ইউসুফ আস-সালাফি নামের এ ব্যক্তিকে গত বছরের ডিসেম্বর মাসে আটক করা হয়েছে বলে পাকিস্তানের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে।
তদন্তে নিয়োজিত ব্যক্তিদের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এ খবরে আরো বলা হয়েছে, আইএস পাকিস্তানে পরিচালনা করা এবং তরুণদেরকে এ গোষ্ঠীর প্রতি আকৃষ্ট করে তাদেরকে যুদ্ধের জন্য সিরিয়ায় পাঠানোর জন্য আমেরিকার মাধ্যমে অর্থ পাচ্ছেন বলে স্বীকার করেছেন ইউসুফ আস-সালাফি।
যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় প্রতিটি ব্যক্তিকে পাঠানোর বিনিময়ে ৬০০ ডলার করে দেয়া হয় বলেও স্বীকার করেন আস-সালাফি।
পাকিস্তানি-সিরিয়ান আস-সালাফি পাঁচ মাস আগে তুরস্ক হয়ে পাকিস্তানে ঢুকেছে। এর আগে সিরিয়া থেকে তুরস্কে ঢুকেছিল এবং সেখানে ধরা পড়েছিলেন আস-সালাফি। পরে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় এবং আইএসআইএল প্রতিষ্ঠার দায়িত্ব নিয়ে পাকিস্তানে ঢোকে।
এদিকে একটি সূত্র বলেছে, ওয়াশিংটন প্রকাশ্য আইএস'র বিরোধিতা করলেও আমেরিকা থেকে তহবিল যোগানোর বিষয়টি বন্ধ করতে ব্যর্থ হয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
চলতি মাসের গোড়ার দিকে পাকিস্তান সফরের সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে আইএস কে আমেরিকা থেকে তহবিল যোগানোর বিষয়টি জানানো হয়েছে। এ ছাড়া, মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জেনারেল লয়েড অস্ট্রিনকে এ বিষয় অবহিত করা হয়েছে। সূত্র: রেডিও তেহরান
ইআর





