মার্কিন সেনাবাহিনীর ১১তম এয়ারবর্ন ডিভিশন এক বিবৃতিতে জানিয়েছে, এএইচ-৬৪ অ্যাপাচি হেলিকপ্টার আজ হেলি, আলাস্কার কাছে একটি প্রশিক্ষণ ফ্লাইট থেকে ফেরার সময় বিধ্বস্ত হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
দুর্ঘটনায় হতাহতের বিষয়ে পরিষ্কার তথ্য পাওয়া যায়নি।
এরআগে মার্চের শেষের দিকে অনুরূপ একটি ঘটনা ঘটে। ওইসময় কেনটাকিতে একটি প্রশিক্ষণ ফ্লাইটের সময় দুটি ইউএস আর্মি ব্ল্যাকহক হেলিকপ্টার বিধ্বস্ত হয়, এতে ৯ সেনা নিহত হন।
সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন সামরিক বিমানের আরও একাধিক দুর্ঘটনার তথ্য রয়েছে। ফেব্রুয়ারিতেও একটি ব্ল্যাক হক বিধ্বস্ত হয়ে দুজনের মৃত্যু হয়।
গত বছর নরওয়েতে ন্যাটোর মহড়ার সময় বিমান বিধ্বস্ত হয়ে চার মার্কিন মেরিন নিহত হয়েছিলেন। তদন্তকারীদের ধারণা, বিমানটি সম্ভবত পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়েছিল।
সূত্র : এএফপি।
এনএইচ





