লিবিয়া উপকূলীয় এলাকা থেকে সাড়ে ছয় হাজার অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। একটি কাঠের তৈরি নৌকায় গাদাগাদি করে তারা ইতালি যাওয়ার চেষ্টা করেছিলেন বলে জানা গেছে। এদের বেশির ভাগ লোক ইরিত্রিয়া ও সোমালিয়ার নাগরিক।
ইতালির উপকূলীয় রক্ষীরা জানিয়েছে, এটাই এ যাবৎকালের সবচেয়ে বড় উদ্ধার অভিযান। লিবিয়ার সাবরাথা নগর থেকে প্রায় ১২ মাইল (২০ কিলোমিটার) দূর থেকে তাদের উদ্ধার করা হয়। অভিযানের সময় অনেক অভিবাসী খুশিতে নিজেরাই সাঁতরিয়ে উদ্ধারকারীদের কাছে চলে আসে। লিবিয়া হয়ে ইতালিতে ঢুকে ইউরোপের কোনো দেশে আশ্রয় নেয়াই এদের মূল উদ্দেশ্য।
রোববার একই এলাকা থেকে প্রায় ১,১০০ জনকে উদ্ধার করা হয়েছিল। লিবিয়ার অস্থিতিশীলতার প্রেক্ষাপটে দেশটি মানবপাচারকারীদের কেন্দ্রে পরিণত হয়েছে।

এম এ