তালেবানের রাজনৈতিক দপ্তরের প্রধান মোল্লাহ আব্দুল গনি বারাদার আফগানিস্তানে পৌঁছেছেন।

মঙ্গলবার (১৭ আগস্ট) তালেবান শীর্ষ নেতাদের নিয়ে তিনি দেশটির কান্দাহার অঞ্চলে পৌঁছান। খবর বিবিসি’র।

মোল্লা বারাদার তালেবানের সহ প্রতিষ্ঠাতা এবং দলটির অন্যতম শীর্ষ নেতাদের একজন।

তারা কোথা থেকে সেখানে পৌঁছেছে তা স্পষ্ট জানা যায়নি।

তবে বেশিরভাগ নেতাই কাতারের দোহায় ছিলেন এবং মার্কির বাহিনী প্রত্যাহারের পর দেশ শাসনের রূপরেখা নিয়ে আমেরিকানদের সাথে আলোচনা করছিলেন।

২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর সামরিক অভিযানের মুখে তালেবান ক্ষমতাচ্যুত হওয়ার পর তালেবানের উপ-প্রধান মোল্লাহ বারাদার বিগত ২০ বছরে আফগানিস্তানে পা রাখেননি।

এমবি