ভারতের হিমাচল প্রদেশে ভূমিধসে অন্তত ১০ নিহত হয়েছেন। দেশটির শিখ সম্প্রদায়ের বিখ্যাত মন্দির গুরুদুয়ারা মণিকরণ সাহিব মন্দিরে মঙ্গলবার এ ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, ভূমি ধসের কারণে মন্দিরের ছাদ ধসে পড়ে। এতে বেশ কিছু লোক চাপা পড়ে। এ পর্যন্ত সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তুপের নিচে বেশ কিছু লোক আটকা পড়েছে বলে মনে করা হচ্ছে।
খবরে বলা হয়েছে, উদ্ধার অভিযান চলছে এবং ত্রাণ তৎপরতাও চালানো হচ্ছে। মন্দিরের লোকজন, স্থানীয় বাসিন্দা এবং সরকারি লোকজন উদ্ধারে অংশ নিচ্ছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।
কেএইচ





