প্রাপ্ত ভিডিওতে দেখা যায়, ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনারকে ঘিরে ছিলেন সমর্থকরা। ওই সময় তাকে লক্ষ্য করে অস্ত্র তাক করেছিল বন্দুকধারী। ওই বন্দুকধারী ৩৫ বছর বয়সী ব্রাজিলের নাগরিক। তাকে গ্রেফতার করেছে পুলিশ।

দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় হাজিরা দিতে শুক্রবার আদালতে গিয়েছিলেন ফার্নান্দেজ। আদালত থেকে বের হওয়ার পর এ ঘটনা ঘটে।

প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ জানান, বন্দুকটিতে পাঁচটি গুলি ছিল। কিন্তু বন্দুকধারী ট্রিগারে চাপার পর গুলি কোনো কারণে বের হয়নি।

সামাজিক ভিডিওতে দেখা গেছে, ভিড়ের মধ্য থেকে বন্দুকটি বের হচ্ছে এবং ফার্নান্দেজ ডি কির্চনার এটি এড়ানোর চেষ্টা করছিলেন। এসময় তিনি ভয়ে কান ঢেকে বসে পড়েন।

এইচএন