মুক্তমত চর্চাকারীদের হত্যা ও হামলাকারীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে সম্ভাব্য সব কিছু করাটা সরকারের দায়িত্ব। আর তা করা যাবে কেবল পুঙ্খানুপুঙ্খ, কার্যকর, কঠোর ও স্বাধীন তদন্তের মাধ্যমে। এক বিবৃতিতে এমনটি বলেছে মানবাধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
অ্যামনেস্টি ইন্টারিন্যাশনালের বাংলাদেশ গবেষক আব্বাস ফয়েজ বলেন, বাংলাদেশে মুক্ত কণ্ঠের ওপর আবারও হামলার খবরে আমরা ভীষণ স্তম্ভিত। নিজেদের মনের কথা প্রকাশে সাহসী মানুষদের জন্য বাংলাদেশের পরিস্থিতি ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে। সর্বশেষ ঘৃণ্য হামলাগুলো দেশটিতে মুক্তমতের ওপর উদ্দেশ্যমূলক আঘাত। সহিংসতার ভয়ঙ্কর পন্থা (প্যটার্ন) বিবেচনায় নিলে, আমাদের বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে যে, আরও অনেক মানুষের জীবনই হুমকির মুখে। এ ধরণের ভয়ঙ্কর ও লক্ষ্যপূর্ণ (টার্গেটেড) সহিংসতার বিরুদ্ধে অন্যদের সুরক্ষা নিশ্চিতে জরুরী ভিত্তিতে পদক্ষেপ নিতে আমরা বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
ফয়েজ আরও বলেন, হামলাকারীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে সম্ভাব্য সব কিছু করাটা সরকারের দায়িত্ব। আর তা করা যাবে কেবল পুঙ্খানুপুঙ্খ, কার্যকর, কঠোর ও স্বাধীন তদন্তের মাধ্যমে। তিনি বলেন, সহিংসতা ও বিচারহীনতার দুষ্টচক্র অবশ্যই থামাতে হবে। সব মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে অবশ্যই সম্মান, সুরক্ষিত ও পূরণ করতে হবে।
এআই





