ফ্লোরিডার অরল্যান্ডোতে সমকামীদের নৈশ ক্লাবে বন্দুক হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার সেখানে যাবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

হোয়াইট হাউজ জানিয়েছে, ভুক্তভোগীদের ঘটনার ভয়াবহতা থেকে পুর্নজ্জীবিত হওয়ার প্রচেষ্টার সঙ্গে একাত্মতা প্রকাশ করতে তাঁদের পাশে দাঁড়াবেন প্রেসিডেন্ট ওবামা।

ফার্স্ট সেক্রেটারি জোশ আর্নেস্ট জানিয়েছেন, নির্ধারিত নির্বাচনী প্রচারের অনুষ্ঠান বাদ দিয়ে প্রেসিডেন্ট ওবামা অরল্যান্ডো যাচ্ছেন। ডেমোক্র্যাটিক পার্টির হয়ে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে বুধবার তাঁর প্রথম কোন অনুষ্ঠানে অংশ নেয়ার কথা ছিল।

শনিবার মধ্য রাতে সমকামীদের নৈশ ক্লাবে আফগান বংশোদ্ভূত মার্কিন নাগরিক ২৯ বছর বয়সী ওমর মতিন হামলা চালান। তাঁর গুলিতে ৪৯ জন নিহত হন। পরে পুলিশের গুলিতে তিনি নিহত হন। আইএস এ হামলার দায় স্বীকার করে।

জেড