সোমবার রাত ১০টা ৩৩ মিনিটে দিল্লি থেকে শুরু করে উত্তর ভারতের দিকে ভূমিকম্পন অনুভূত হয়। রিখটাল স্কেলে এর মাত্রা ছিলো ৫ দশমিক ৮। এটি দিল্লি থেকে শুরু করে উত্তর ভারতের দিকে অনুভূত হয়।

মার্কিন জিওলজিক্যাল সার্ভের বরাত দিয়ে এনডিটিভি ও টাইম অব ইন্ডিয়া জানিয়েছে, এর উৎসস্থল ছিলো উত্তরাখণ্ডের পিপালকটি এলাকায়।

দিল্লি ছাড়াও এ দিন উত্তর ভারতের বেশ কয়েকটি এলাকায় এ ভূকম্পন অনুভূত হয়। তবে এতে ক্ষয়ক্ষতির কথা এখনো জানা যায়নি।

জেড