জাপানের রাজধানী টোকিওর জিন্দাই বোটানিকাল গার্ডেনে বিশ্বের সবচেয়ে বড় ফুল প্রস্ফূটিত হয়েছে টাইটান আরুম। আর এ ফুল দেখার জন্য দর্শকরা ভিড় জমিয়েছেন গার্ডেনে।

পৃথিবীর সবচাইতে পুরানো ও বড় প্রজাতির ফুল হিসাবে বলা হচ্ছে একে।

এই ফুল পাঁচ বছরে প্রথমবারের মতো ফুটেছে বলে জানায় বিবিসি।

ফুলটির উচ্চতা- প্রায় দুই মিটার বা সাড়ে ছয় ফুট উচ্চতা। টাইটান আরুম এই ফুলের বৈজ্ঞানিক নাম। এটি ফোটে কদাচিত।

জানা গেছে, ফোটার পর ফুলটি দেখার জন্য আগ্রহী শত শত দর্শনার্থীর কথা ভেবে জিন্দাই বোটানিকাল কর্তৃপক্ষ প্রদর্শনীর সময় বাড়িয়েছে।

জাপানের কিয়োডো সংবাদ সংস্থার এক খবরে বলা হয়, প্রস্ফূটিত অবস্থায় এক-দু’দিনের বেশি থাকে না এই ফুল।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ হল এই ফুলের প্রজাতির আদি নিবাস। সুমাত্রায় সমুদ্রপৃষ্ঠের ৪০০ থেকে ১২০০ ফুট উচ্চতায় পাহাড়ের ধাপে জন্মায় এই ফুলের গাছ।

তবে ওই অঞ্চলে ব্যাপকভাবে বনায়ন ধংসের কারণে এই প্রজাতিটি হুমকির মুখে পড়েছে।

এমকে