ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় দু‘জন নিহত হয়েছে। বন্ধ রাখা হয়েছে বিশ্ববিদ্যালয়ের মেন গেট।

ইতোমধ্যেই ঘটনা স্থলে পৌঁছে গিয়েছে লস অ্যাঞ্জেলস পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে তারা৷ এখনও অধরা অপরাধী৷

জানা যায়, সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হামলা চালায় এক বন্দুকদারি৷ পুলিশের অনুমান বিশ্ববিদ্যালয়ের ভিতরে সম্ভবত বোইল্টার হলে আত্মগোপন করে থাকতে পারে অপরাধী৷

তাই বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের মেন গেট৷ সকাল ১০ টায় ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ট্যুইট করে ঘটনাটি জানায়৷

এরপরই সেখানে পৌঁছে গিয়েছিল পুলিশের সোয়াট বাহিনী এমনই খবর জানা গিয়েছে৷

এসএম