যুক্তরাজ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ের একটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করা হয়েছে। আট বছর বয়সী এক বালক খালে ম্যাগনেটিক পদ্ধতিতে মাছ ধরতে গিয়ে এর সন্ধান পায়।
সোমবার পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ঐ বালক তার যমজ ভাইঢের সাথে একটি নৌকা করে লন্ডনের গ্রান্ড ইউনিয়ন ক্যানেলে চৌম্বক ব্যবহার করে মাছ ধরছিল। এসময় চুম্বকটি কাদার মধ্যে একটি জং ধরা বস্তুর উপর দিয়ে নেয়ার সময় আটকে যায়। পরে তারা দেখতে পায় বস্তুটি গ্রেনেড। বালক দুইটি তাদের দেখা-শুনা করার কাজে নিয়োজিত জেমস বোল্টনের কাছে নিয়ে যায়। জেমস পুলিশে খবর দিলে তারা এটিকে নিষ্ক্রিয় করার জন্য নিয়ে যায়।
শুক্রবার সেনাবাহিনীর বোমা স্কোয়াড ডাকার আগে কর্মকর্তারা সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করে।
বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন গ্রেনেডটি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ের।
জেআই





