ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব গুজরাটের পর্যটনসংক্রান্ত বিজ্ঞাপন নিয়ে মোদিকে ইঙ্গিত করে ব্যঙ্গ মন্তব্য করেছিলেন। ওই বিজ্ঞাপনে অভিনয় করেন বলিউড তারকা অমিতাভ বচ্চন। বিজ্ঞাপনের একটি অংশে গাধাকে দেখানো হয়।
তাই অখিলেশ বলেন, ‘মহানায়কের কাছে আমার অনুরোধ, গুজরাটের গাধাদের বিজ্ঞাপন করবেন না’
তিনি আসলে কাকে গাধা বলেছিলেন সেটা স্পষ্ট না করলেও এটা যে প্রধানমন্ত্রী মোদিকে কটাক্ষ করে করা হয়েছে তা বুঝতে বাকি ছিল না কারও।
জবাবে বাহরাইচে এক সভায় মোদি জানান, তিনি বিশ্বস্ত, পরিশ্রমী ওই প্রাণীটির কাছ থেকে তিনি অনুপ্রেরণা পান।
মোদি বলেন, ‘অখিলেশ যাদব বোধহয় কয়েক হাজার কিলোমিটার দূরে থাকা গাধাদের ভয় পান। তিনি বোধহয় জানেন না যে, গাধার কাছ থেকেও অনেক কিছু শেখার আছে। প্রভুভক্ত প্রাণীটির পরিশ্রম দেখে আমি তো অনুপ্রেরণা পাই। আমি গাধার মতোই ১২৫ কোটি দেশবাসীর জন্য খাটি। ’
নাজিব





