উত্তর ইরাকে একটি গাড়ী বোমা হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছে। মেডিকেল এবং স্থানীয় প্রশাসনের মতে এতে আহত হয়েছে আরও ৮০ জন।
ঘটনাটি ইরাকের উত্তরে সালাহেদ্দিন প্রদেশের তাজ খুরমাতু এলাকায় ঘটে। একটি মার্কেটের সামনে রাখা গাড়ীতে এই বিস্ফোরণ হয়। এই জায়গায় বিশেষত আরব, কুর্দিশ ও তুর্কমেন গোষ্ঠিদের যৌথ বসবাস।
ইরাকে বাগদাদের ২০০ কিলোমিটার উত্তরে অবস্থিত এই অঞ্চল মূলত ইরাকি সরকার ও কুর্দিস্তান আঞ্চলিক সরকারের মধ্যে একটি বিরোদপূর্ণ জায়গা।
মাসখানেক আগে ইরাকে কুর্দি গণভোট কেন্দ্রিক ইরাকী বাহিনী ও কুর্দি বাহিনীর সাথে সংঘর্ষের অন্যতম সাক্ষী এই জায়গাটি।
জেড





