আমেরিকার একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি করেছে আফগানিস্তানের তালেবানরা। দেশটির পূর্বাঞ্চলে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে বলে জানানো হয়েছে। তবে আফগান ও মার্কিন কর্মকর্তারা এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, শনিবার নানগারহার প্রদেশের রোদাত জেলায় গোয়েন্দা মিশন চালানোর সময় পাইলটবিহীন বিমানটিকে ভূপাতিত করা হয়।

আফগানিস্তান ও পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ড্রোন দিয়ে গোয়েন্দাবৃত্তি চালায় আমেরিকা এবং এ পর্যন্ত সন্ত্রাসী মিশনে তারা দেশ দুটিতে হাজার হোজার লোককে হত্যা করেছে। এর আগেও আফগান তালেবানরা এ পর্যন্ত বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

ইআর/এআর