রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তেজনাপূর্ণ ক্রিমিয়া সফরে গেছেন। গত মার্চে ক্রিমিয়ার রাশিয়াতে অন্তর্ভূক্তির পর এই প্রথম ক্রিমিয়া সফরে গেলেন পুতিন। ইউক্রেন সরকার পুতিনের এ সফরকে তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করেছে। খবর বিবিসি'র।
উল্লেখ্য, গত মার্চে ইউক্রেনের স্বায়ত্তশাসিত উপদ্বীপ ক্রিমিয়ায় বিতর্কিত গণভোট অনুষ্ঠিত হয়। গণভোটের মাধ্যমে ক্রিমিয়া ইউক্রেন ছেড়ে রাশিয়াতে যোগ দেয়ার পক্ষে রায় দেয়। রাশিয়াও ক্রিমিয়াকে নিজেদের ভূখণ্ড হিসেবে গ্রহণ করে। কিন্তু পশ্চিমা বিশ্ব ক্রিমিয়ার রাশিয়াতে অন্তর্ভূক্তিকে মেনে নেয়নি। এ নিয়ে রাশিয়ার সাথে ইউরোপ ও আমেরিকার চলছে 'স্নায়ুযুদ্ধ'।
শুক্রবার ক্রিমিয়ার সেভাস্তোপল বন্দরে রুশ নৌবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেন পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের বিরুদ্ধে রাশিয়ার বিজয় উদযাপন করছে রুশ সামরিক বাহিনী।
পুতিন এমন এক সময়ে ক্রিমিয়া সফরে গেলেন যখন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় কয়েকটি এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় কয়েকটি এলাকায় রুশভাষী জনগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ। তারা স্বায়ত্তশাসনের দাবিতে আগামী রোববার গণভোটের আয়োজন করেছে। তবে, এ গণভোটের অনুমোদন দেয়নি ইউক্রেন সরকার। পূর্বাঞ্চলীয় রুশ বিদ্রোহীদের দমনে সেখানে সেনা অভিযান চালাচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী।
ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, পূর্বাঞ্চলীয় মারিপুল শহরে বিচ্ছিন্নতাবাদীদের উপর হামলায় ২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। শুক্রবার মারিপুলে প্রচণ্ড গোলাগুলির আওয়াজ শোনা গেছে।
ক্রিমিয়ার রাশিয়াতে অন্তর্ভূক্তির পর ইউক্রেনের পূর্ব ও দক্ষিণের বেশ কয়েকটি অঞ্চলে অস্থিরতা দেখা দেয়। তারাও ক্রিমিয়ার মতো ইউক্রেন থেকে আলাদা হয়ে যেতে বা স্বায়ত্তশাসনের দাবি করছে। এ উদ্দেশ্য বাস্তবায়ন করতে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা বেশ কয়েকটি শহরের সরকারি দপ্তর ও ভবন জোরপূর্বক দখল করে নেয়। ইউক্রেন সরকারও বিচ্ছিন্নতাবাদীদের দমন করতে তৎপর। বিচ্ছিন্নতাবাদীদের দমন করতে সেখানকার বেশ কয়েকটি শহরে এখন সামরিক অভিযান চালাচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী।
এদিকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় উদযাপন করতে রাশিয়াজুড়ে সামরিক কুচকাওয়াজ করেছে রুশ সামরিক বাহিনী। রাজধানী মস্কোকে বিশাল সামরিক মহড়া করেছে তারা। রাশিয়ার এ ধরনের কুচকাওয়াজকে ইউক্রেনের প্রতি চোখ রাঙানো মনে করছেন অনেকে। এদিকে, সদ্য অন্তর্গত ক্রিমিয়াতেও সামরিক কুচকাওয়াজ করেছে রুশ নৌবাহিনী। সূত্র: বিবিসি
[b]ঢাকা, ০৯ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
আন্তর্জাতিক
ক্রিমিয়া সফরে পুতিন, মস্কোতে সামরিক কুচকাওয়াজ
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তেজনাপূর্ণ ক্রিমিয়া সফরে গেছেন। গত মার্চে ক্রিমিয়ার রাশিয়াতে অন্তর্ভূক্তির পর এই প্রথম ক্রিমিয়া সফরে গেলেন পুতিন। ইউক্রেন সরকার পুতিনের এ সফরকে তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করেছে। খবর বিবিসি'র।





