বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা বিদ্যমান একমাত্র আত্মপ্রতিকৃতিটি (সেলফ-পোট্রেট) একটি প্রদর্শনীতে তোলা হচ্ছে।

ইতালির তুরিনে মঙ্গলবার ওই প্রদর্শনীটি শুরু হয়েছে। খবর এএফপির।

"লিওনার্দো এ্যান্ড দ্য ট্রেজারাস অব দ্য কিং"শীর্ষক প্রদর্শনীর অংশ হিসেবে বৃহস্পতিবার প্রতিকৃতিটি তোলা হবে।

পাতলা ও বিবর্ণ চক দিয়ে আঁকা ওই স্কেচটি গত শতাব্দীতে তিনবার জনসম্মুখে আনা হয়েছিল।

এবারের প্রদর্শনীটি আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে। তুরিনের রয়েল লাইব্রেরির আয়োজিত ওই প্রদর্শনীতে আরও ৮০টি চিত্রকর্ম স্থান পেয়েছে।

ইআর