ইয়েমেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে শনিবার ভোরে এক ড্রোন হামলায় সন্দেহভাজন ৯ আল-কায়েদা যোদ্ধা নিহত হয়েছে। যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিরাপত্তা ও উপজাতীয় সূত্রে একথা জানানো হয়েছে। খবর এএফপি’র।
গত মাসের শেষ দিকে ইয়েমেনের যে অঞ্চলে মার্কিন সামরিক বাহিনী ব্যর্থ অভিযান চালায় সে স্থানেই এই হামলা করা হয়। আল কায়েদার হাত থেকে একজন জিম্মিকে উদ্ধারে গতমাসের ওই অভিযান চালানো হয়।
এমএ





