যুক্তরাষ্ট্র এবং কিউবা প্রথমবারের মতো পরস্পরের দেশে তাদের দূতাবাস খোলার সিদ্ধান্ত নিয়েছে। প্রায় ৫৫ বছর ধরে প্রতিবেশী দুদেশের মধ্যে কোনো দূতাবাস নেই।

যদিও ১৯৭৭ সাল থেকে দুদেশের রাজধানীতে ‘ইন্টারেস্ট সেকশন’ নামের একটি কূটনৈতিক দপ্তর চালিয়ে আসছে। কিন্তু তা পুরোপুরি দূতাবাসের মর্যাদা পায়নি।

বুধবার হোয়াইট হাউজে এই সংক্রান্ত একটি ঘোষণা দেবেন আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামা।

যদিও কবে থেকে দূতাবাসগুলো চালু হবে, তা এখনো নির্ধারণ হয়নি। তবে ধারণা করা হচ্ছে, মধ্য জুলাই থেকে সেই প্রক্রিয়া শুরু হবে।

১৯৫৯ সালে যুক্তরাষ্ট্র সমর্থিত কিউবার বাতিস্তা সরকার উৎখাতের পর দুদেশের কূটনৈতিক সম্পর্ক নষ্ট হয়ে যায়।

তবে গত বছর থেকে দুদেশ আবার পরস্পরের সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু করেছে। সূত্র: বিবিসি

এআর